আমাদের পরিচিতি
স্মার্ট অভিভাবকদের প্রিয় প্রতিষ্ঠান
“বিশ্বজয় যাদের স্বপ্ন, আমরা আছি তাদের জন্য।”
লাকসাম প্রবাসী ইন্টারন্যাশনাল তাহফিজ মাদ্রাসা আন্তর্জাতিক হাফেজদের তত্ত্বাবধানে পরিচালিত একটি আন্তর্জাতিক মানের হিফজ শিক্ষা প্রতিষ্ঠান।
আগে মানসম্মত হিফজ শিক্ষার জন্য সন্তানকে ঢাকা বা দূরের শহরে পাঠাতে হতো — খরচ বেশি, দুশ্চিন্তাও বেশি। আমরা সেই মানের শিক্ষা নিয়ে এসেছি লাকসামে, আপনার ঘরের কাছে।
এখানে হিফজুল কুরআনের পাশাপাশি শিশুরা বাংলা, আরবি ও ইংরেজি শেখে, যাতে তারা দ্বীনি ও আধুনিক — দুই শিক্ষাতেই এগিয়ে থাকে।
আমাদের লক্ষ্য
প্রতিটি শিশুকে শুদ্ধ তিলাওয়াত, মজবুত হিফজ ও সুন্দর চরিত্রে গড়ে তোলা।
আমাদের উদ্দেশ্য
লাকসাম থেকে এমন হাফেজ তৈরি করা, যারা আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করবে।

পরিচালকের বাণী
প্রিয় অভিভাবক, আপনার সন্তান আপনার সবচেয়ে বড় আমানত। তাকে কুরআনের হাফেজ হিসেবে গড়ে তোলার স্বপ্ন যদি আপনার থাকে, সেই স্বপ্নের পথে আমরা আপনার পাশে আছি। একবার এসে আমাদের পরিবেশ, শিক্ষক ও পাঠদান পদ্ধতি নিজের চোখে দেখে যান।
শিক্ষকবৃন্দ
যাঁদের হাতে আপনার সন্তান
শেখ আব্দুল আজিজ
প্রতিষ্ঠাতা পরিচালক
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক। তাঁর তত্ত্বাবধানেই প্রতিষ্ঠানের সকল শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
একবার এসে নিজের চোখে দেখে যান
পরিবেশ, শিক্ষক ও পাঠদান পদ্ধতি দেখে তারপর সিদ্ধান্ত নিন। আসার আগে একবার ফোন করলে ভালো হয়।
