কুরআন শিক্ষার যাত্রা শুরু হয় এখান থেকে। শিশুরা খেলার ছলে আরবি হরফ চেনে, সঠিক মাখরাজে উচ্চারণ শেখে এবং ধীরে ধীরে কুরআন পড়ার জন্য তৈরি হয়।
এর পাশাপাশি বাংলা, গণিত ও ইংরেজির প্রাথমিক পাঠ দেওয়া হয়, যাতে সাধারণ শিক্ষাতেও শিশু পিছিয়ে না থাকে।
দোয়া, মাসনূন আমল, আদব-কায়দা ও সুন্দর আচরণ — প্রতিদিনের রুটিনের অংশ।
