নোটিশ বোর্ড
নোটিশ ও ঘোষণা
ছুটি, পরীক্ষা, ভর্তি ও অনুষ্ঠানের সর্বশেষ খবর।
গুরুত্বপূর্ণ২০২৭ শিক্ষাবর্ষে সকল বিভাগে ভর্তি চলছে
আলহামদুলিল্লাহ, ২০২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন বিভাগসহ সকল বিভাগে ভর্তি চলছে। সম্মানিত অভিভাবক, সন্তানকে মানসম্মত হিফজ শিক্ষা দিতে এখন আর দূরে পাঠানোর প্রয়োজন নেই — সেই সুযোগ এখন লাকসামেই। আসন সংখ্যা সীমিত। ভর্তির জন্য ওয়েবসাইটের ভর্তি ফর্ম পূরণ করুন অথবা সরাসরি যোগাযোগ করুন: 01814-982394, 01937-064990।
বার্ষিক পরীক্ষার প্রস্তুতি উপলক্ষে ছুটির নোটিশ
এতদ্বারা সকল অভিভাবক ও শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, ২৭ অক্টোবর ২০২৬ মঙ্গলবার সকাল ১০টা থেকে ৩০ অক্টোবর শুক্রবার আসরের নামাজের পূর্ব পর্যন্ত মাদ্রাসা বন্ধ থাকবে। সামনে ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের ভালো প্রস্তুতির জন্য এই ছুটি ঘোষণা করা হলো। শুক্রবার আসরের নামাজের পর থেকে যথারীতি ক্লাস চালু হবে, ইনশাআল্লাহ। সকল অভিভাবককে ছুটির সময় শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি বিশেষ নজর দেওয়ার অনুরোধ করা হলো। — মাদ্রাসা কর্তৃপক্ষ
