এটি আমাদের মূল বিভাগ। বিশ্বজয়ী হাফেজদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের পদ্ধতিতে কুরআন মুখস্থ করে।
নতুন সবক উস্তাদের কাছ থেকে সুর ও তাজভীদসহ শিখে নিয়ে তারপর মুখস্থ করা হয়, ফলে শুরু থেকেই তিলাওয়াত শুদ্ধ ও শ্রুতিমধুর হয়। সবক, সাত সবক ও আমুখতা — তিন ধাপের নিয়মিত পাঠে হিফজ পাকা হয়।
হিফজের পাশাপাশি বাংলা, আরবি ও ইংরেজি শেখানো হয় এবং আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার জন্য আলাদা প্রস্তুতি দেওয়া হয়।
