হিফজ শেষ করাই শেষ কথা নয়; মনে রাখাটাই আসল। এই বিভাগে হাফেজ শিক্ষার্থীরা পরিকল্পিত রুটিনে পুরো কুরআন বারবার শোনায়, যতক্ষণ না প্রতিটি পারা সাবলীল হয়।
মশক, সুর ও তাজভীদের সূক্ষ্ম বিষয়গুলো এখানে ঠিক করা হয়।
জাতীয় ও আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা আছে।
