হিফজ কতটা মজবুত হবে তা অনেকটাই নির্ভর করে নাজেরার ওপর। এই বিভাগে শিক্ষার্থীরা তাজভীদের নিয়ম মেনে পুরো কুরআন দেখে দেখে শুদ্ধভাবে পড়তে শেখে।
উস্তাদ প্রতিটি শিক্ষার্থীর পড়া আলাদাভাবে শোনেন এবং উচ্চারণের ভুল তখনই ঠিক করে দেন।
নাজেরা শেষ করার পর শিক্ষার্থী সরাসরি হিফজ বিভাগে যাওয়ার জন্য প্রস্তুত হয়।
